দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু
বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তোফায়ল আহমদ স্থায়ী ভাবে বসবাসের জন্য প্রবাসে চলে যাওয়ায় এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ দলীয় কার্মকাণ্ডে নিষ্ক্রীয় থাকায় সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজুকে দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
১৮ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ ফয়জুল হক ও সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জাকির হোসেন রাজুকে দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দায়িত্ব বলবৎ থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM