পোরশায় নতুন ওসি’র যোগদান
ইসমাইল হোসেন পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় নতুন থানা অফিসার ইনচার্জ(ওসি) হিসাবে শাহিন রেজা নামে এক পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তিনি থানা অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। জানাগেছে, এর আগে তিনি নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। রাজশাহী জেলার তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার মহেনপুর গ্রামে তার বাড়ি বলে জানা যায়।চৌকষ এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক। সদ্যযোগদানকৃত থানা অফিসার ইনচার্জকে শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও আরিফ আদনান সহ কর্মকর্তাবৃন্দ ও পোরশা মডেল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM