নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে চোরাই পথে আনা আনুমানিক সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ করেছে।নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নেত্রকোনা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকার মোঃ এরশাদুর রহমান বিদ্যুৎ এর গোডাউনে অভিযান চালায়। অভিযানে যৌথ বাহিনী গোডাউন থেকে চোরাই পথে আনা ২২১টি ডাবল এবং ১১০টি সিংগেল ভারতীয় কম্বল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪৮ হাজার ৫ শত টাকা। এছাড়াও গোডাউন থেকে চোরাই পথে আনা ১ লক্ষ ৪০ হাজার পিস সিগারেট এর ফিল্টার জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। অভিযান পরিচালনার সময় অবৈধ দ্রব্য সামগ্রী পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কম্বল এবং সিগারেট এর ফিল্টার ৩১ বিজিবি কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM