1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টার মাথায় রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ। দৈনিক নয়া কণ্ঠ                   

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টার মাথায় রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার ৮ দিনের মাথায় পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. আনারুল হক প্রামাণিক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজে এসে দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টার মাথায় পদত্যাগ করেন তিনি। গত ৯ সেপ্টেম্বর পদায়নের দিন থেকেই সাধারণ শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে পড়েন অধ্যাপক ড. মো. আনারুল হক।

সাদা কাগজে পদত্যাগপত্রে ড. মো. আনারুল হক প্রামাণিক লিখেছেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য পাঠানো হলো।’

জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১২ আগস্ট পদত্যাগ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। এরপর গত ৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রফেসর আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী নগরের শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। তবে দেশসেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়নের দিন থেকেই তাকে বিতর্কিত, দুর্নীতিবাজ, স্বৈরাচার সরকারের দালাল, শিক্ষক নামের পা চাটা গোলাম অ্যাখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ প্রশাসন ভবনে তালাও ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তবে ধারাবাহিক এই আন্দোলনকে উপেক্ষা করে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় দায়িত্ব গ্রহণ করতে কলেজে আসেন প্রফেসর আনারুল হক।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ছেড়ে গেলে ছাত্রদলের ১৫-২০ নেতাকর্মী প্রশাসন ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে প্রফেসর আনারুল হককে অধ্যক্ষ কক্ষে নিয়ে যান। একপর্যায়ে তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং দলে দলে প্রশাসন ভবনের সামনে এসে একত্রিত হন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বেরিয়ে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে দুপুর ২টার দিকে পদত্যাগ করে নিরাপত্তাবেষ্টনীতে ক্যাম্পাস ছাড়েন প্রফেসর ড. আনারুল হক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD