ওসমানীনগরে নব নিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংবর্ধিত
ওসমানীনগর(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা
ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের নব নিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে কাদিপুর যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কাদিপুর গ্রামে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। যুব নেতা দিদারুল আলমের সভাপতিত্বে ও জামাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুব সমাজের সিনিয়র সদস্য শামীম আহমদ, জামাল মিয়া, এস কে মুমিন, সাজু আহমদ, পাশা, আলী হাসান, সমীরণ, মালেক, বুলবুল আহমদ, ফজলু মিয়া, সুজেল মিয়া, আশরাফুল, হাসান, নুরুল মিয়া, সুজেল মিয়া, জাহাঙ্গীর, হোসাইন আহমদ, মোহন মিয়া, সুমন আহমদ নাছির, সাদেক আহমদ, মিলাদ, রুহুল, রাহিম, রানু মিয়া, সাহেদ, রুহুল আমিন, মুসাব্বির, রাজু, তারেক মিয়া, জাবেদ, তারেক আহমদ, ফাহিম আহমদ, সাগর মিয়া, কাজল, শাওন, আব্দুস সহিদ, হুমায়ন, জাহির, মুতলিব মিয়া, রুবেল, জয়নুল, সুবেল, সাহাবুদ্দিন, আকাশ, আলভী, রিয়াদ, মাওলানা লিয়াকত, ফখরুল, নাজমুল,মামুন আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক কর্মস্থলে ছুটি না নিয়ে অনুপস্থিত থাকেন। এতে ইউনিয়নের জনসাধারণের সেবা বিঘ্নিত হয়। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা গত ২৭ আগস্ট এক বিশেষ সভায় ইউনিয়নের সেবা চলমান এবং পরিষদ পরিচালনা করার জন্য প্যানেল চেয়ারম্যান মো. কবির আহমদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ক্ষমতা অর্পন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM