
মাহমুদুল হাসান ঃ সিনিয়র রিপোর্টার
ঈমান সম্পর্কিত হাদিস
হযরত আবু হুরায়রা রা: হতে বর্ণিত,রাসূল (স) বলেছেন,ঈমানের সত্তরেরও বেশি শাখা আছে।তার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো''লা ইলাহা ইল্লাল্লাহ''বলা এবং সবচেয়ে নিচের শাখা হলো""রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া,এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা।
মুসলিম শরীফ-১৫৩
ঈমান শব্দের অর্থ ব্যপক বিস্তৃত।সাধারণত এর অর্থ বিশ্বাস।যে বিশ্বাসে আমরা আমাদের প্রতিপালকে বিশ্বাস করে তার ইবাদত করি,যে বিশ্বাসে আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি তাই ঈমান।প্রকৃত ঈমানদার জন্যই আল্লাহ প্রস্তুত করেছেন,অনন্তকালের জান্নাত।তাই ঈমান সম্পর্কে অবশ্যই আমাদের সতেচন থাকতে হবে।উপরে রাসূল (স) হাদিস থেকে আমরা জানতে পারলাম ঈমানের একাধিক শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো''লা ইলাহা ইল্লাল্লাহ""অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মাবুদ (ইলাহ) নেই।একমাত্র তিনিই আমাদের অভিবাভক ,আমাদের সাহায্যকারি ,,আমাদের প্রতিপালক।যে বিশ্বাস নিয়ে আমরা আল্লাহ ইবাদত করে থাকি।
আল্লাহ রাসুল (স) হাদিস ঈমান সম্পর্কে বলতে গিয়ে আরো বললেন ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে।ঈমানের প্রতিটা শাখাই খুব গুরুত্বপূর্ণ,যেমন বিচার দিবসে আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ রাসূল (স) সেই ব্যক্তির জন্যও শাফায়ত করবেন যার মধ্য অল্প পরিমাণ ঈমান ছিল।অতএব আমরা যেন প্রতিটা ক্ষেত্রেই আমাদের ঈমানের প্রতি লক্ষ রাখি।
হাদিসের সর্বশেষ আল্লাহ রাসূল (স) খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোলে দরছেন,যা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ তা হলো ,,লজ্জা,,
বর্তমান মুসলিম সমাজ ভিন্ন অভিজাত গ্রহনে তাদের লজ্জাশীলতা হারিয়ে ফেলছে।যার ফলে যেটা মারাত্মক রূপ নিয়েছে আমাদের মাঝে তা হলো গুনাহ করতে আমাদের ঈমানে বাধা আসে না,আপনারা যদি লক্ষ করেন দেখবেন প্রতিটা গুনাহই মানুষের অন্তর থেকে লজ্জাকে দূর করে দেয়।যেমন যিনা অন্যতম বর্তমান সময়ে ছেলে মেয়ে ফ্রী মিক্সিং আমাদের সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।যার অন্যতম কারণ লজ্জা না থাকা।
আমাদের উচিত আমাদের ঈমান কে মজবুত করা।ঈমানের প্রতিটা শাখায় বিশ্বাস করে আল্লাহর ইবাদতে নিজেকে প্রস্তুত করা।আল্লাহ ঈমানদার মুমিনদের জন্যই প্রস্তুত করেছেন অনন্তকালের জান্নাত।
আল্লাহ আমাদের প্রকৃত ঈমান নিয়ে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM