৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোতালেব কে গ্রেফতার করেছে র্যাব-৫।
১৫ সেপ্টেম্বর রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোতালেব হোসেন (২৮) নোয়াখালীর সোনাইমুড়ি থানার মিয়াপুর পশ্চিমপাড়ার নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মোতালেব চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী মোতালেব এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। রবিবার জয়পুরহাট জেলার পুরানপৈল রেলগেট এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকাগামী এসআই পরিবহনে মোতালেব এর হেফাজতে থাকা লাগেজ তল্লাশী করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে মোতালেব এর হেফাজতে থাকা লাগেজে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক ক্রয় - বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৩২০/- টাকা উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM