নালিতাবাড়ী সিমান্তে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার-১
মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সারে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে উপজেলার সুতিয়ার পাড় এলাকা থেকে অটো গাড়ীতে করে ভারতীয় চিনি বহন করার পথে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুড়া মসলা ও ১ টি অটো গাড়ীসহ মো: সুরুজ আলী (৩৫) পিতা- মৃত জবেদ আলী, মাতা- বানেছা খাতুন সাং- মাদারপুর, উপজেলা শ্রীবরদী, জেলা শেরপুরকে গ্রেপ্তার করা হয়।
মামলা রুজু'র পর রবিবার আসামীকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM