রাজশাহীর সেই যুবলীগ নেতা রুবেল রিমান্ডে
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি
রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে রাজশাহীর মেট্টোপলিটন আদালত-১ -এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক পাঁচ দিনের রিমান্ড মুঞ্জুর করে।
এর আগে শুক্রবার কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করেছিল র্যাব। শনিবার রাতে তাকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সৌপদ করা হয়। তাকে দুইটি হতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
৫ আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ২ শিক্ষার্থী। এ ঘটনায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সদস্য। সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীও ছিলেন তিনি। তার বাড়ি নগরের চন্ডিপুর এলাকায়।
নিজ এলাকা ছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় রুবেলের দুর্ধর্ষ ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট রয়েছে। এই ক্যাডার বাহিনীর মাধ্যমেই জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। হাফ ডজন মামলার আসামি হয়েও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM