1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

রায়পুরা প্রতিনিধি, নরসিংদী জেলা

রসিংদীর রায়পুরার মহাসড়কে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ২ জনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে একটি কাভার্ডভ্যানের চালকের অবস্থা গুরুতর। এ ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে বেলা ৯ টা পর্যন্ত যানবাহনের তিব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ কাজ করে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিডি ফুডের গাড়ির চালক মো ফারুক মিয়া (৩৫)। রংপুরের আজিজুল এর ছেলে। চালককে সহকারী নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুর্শেদ মিয়ার ছেলে আরিফ(২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিডি ফুডের কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল বিপরীত দিক ভৈরব থেকে কোরিয়ার সার্ভিসের অপর একটি কাভার্ড ভ্যান মহাসড়কের মাহমুদাবাদ আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটির সামনের অংশ ভেঙে ধুমড়ে মুচড়ে যায়। এতে বিডি ফুডের কাভার্ড ভ্যানের চালক ভিতরে আটকা পড়ে। এর মধ্যে কাভার্ড ভ্যান চালকের অবস্থা গুরুতর, সহকারীও আহত। গুরুতর আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অপর গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

দূর পাল্লার গাড়ির চালক সুমন মিয়া বলেন,’ সড়কে দূর্ঘটনার কারণে এক ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে রয়েছি।

চালক আব্দুর রাজ্জাক বলেন, বিডি ফুডের গাড়ির চালক ও সহকারী গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই খারাপ।

ভৈরব হাইওয়ে থানার সাব ইনস্পেক্টর মো বাবুল মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল এসে যানজট নিরসনে কাজ শুরু করি। জানতে পারি একটি গাড়ির চালক ও তার সহকারী আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ৯ টা নাগাদ যানজট নিরসন হয়। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে বসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD