রাজশাহীর যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল আটক।
রাজশাহী ব্যুরো ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি করার ঘটনায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম ওরফে রুবেলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাঁকে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল। রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ভিডিও ফুটেছে দেখা যায়, সেদিন দুহাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন রুবেল।
এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীদের হাতেও একাধিক আগ্নেয়াস্ত্র দেখা যায়। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নেয়।
তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট তিনি পদত্যাগ করে দেশত্যাগ করেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এরপর ১৩ আগস্ট থেকে সারা দেশে একের পর এক মামলা শুরু হয়। এরই মধ্যে শুধু শেখ হাসিনার নামেই হত্যা মামলা হয়েছে প্রায় দেড়শ। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি, সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM