বালাগঞ্জে বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের উদ্দ্যোগে সিরাতুন্নবী (সা:) মাহফিল
আতাউর রহমান (কাওছার), বালাগঞ্জ থেকে:
সিলেটের বালাগঞ্জে বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের উদ্দ্যোগে সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত।
আজ (১৩ ই সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বোয়ালজুড় ইউনিয়নের কালিবাড়ী বাজারে সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, ইউনিয়ন সহ সভাপতি মাস্টার আব্দুল নুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিন জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম,বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য প্রিন্সিপাল মো: আমির আলী, ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি আবিদ আলী,ছাত্রনেতা হাবিবুর রহমান চয়ন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জোবের আহমদ, ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, আহমদ আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহসানাওর আলী, ইউনিয়ন জামায়াত নেতা নুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াত নেতা জাকির আহমদ,ইব্রাহিম আলী,মুরাদ হাসান,সেফুল মিয়া, আলাওর মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM