গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রিকেটার রিয়াজ-এর অকাল মৃত্যু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে অবশেষে অপারেশন টেবিলে মৃত্যু বরণ করেছে রিয়াজ শেখ(২৫) নামে একজন ক্রিকেট খেলোয়াড়। রিয়াজ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী রাজ্জাক শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর পারিবারিক কাজে এক বন্ধুর সাথে গাজীপুর গেলে মোটরসাইকেল ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে গাজিপুরের কালিয়াকৈর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে রেফার করা হয়। ১১ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ১১ টায় অপারেশন চলাকালীন সময়ে মৃত্যু বরণ করেন তিনি। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টায় কাটাখালি এম এস ক্লাব মাঠে জানাজা শেষে চর পাঁচুরিয়া চৌধুরী পাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দুই বোন এক ভাইয়ের মধ্যে রিয়াজ সবার বড়। রিয়াজ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান স্পীড ফাস্ট এর ডেলিভারি ম্যান হিসাবে কাজ করার পাশাপাশি ভালো একজন খেলোয়াড় হিসাবে পরিচিত ছিলেন। রিয়াজের অকাল মৃত্যুতে এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM