1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

রাজশাহী নগরের ৬টি স্হানে দৃষ্টিনন্দন ফুটওভার এর শুভ  উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ                       

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

রাজশাহী নগরের ৬টি স্হানে দৃষ্টিনন্দন ফুটওভার এর শুভ  উদ্বোধন।

মোস্তাফিজুর রহমান রানা,  রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আটটি ফুটওভার ব্রিজের মধ্যে ছয়টি উদ্বোধন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এসব ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন সিটি প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।

নগরীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সামনে ও লক্ষিপুর মিন্টু চত্বরে ফিতা কেটে উদ্বোধনের পর নওদাপাড়া বাজার, তালাইমারি মোড়, বিনোদপুর মোড় এবং অগ্রণী স্কুল এন্ড কলেজের সামনে ফুট ওভার ব্রিজ খুলে দেয়া হয় জনসাধারণের জন্য। এখনো কাজ চলমান রয়েছে নগরের সোনাদিঘির মোড়, মিশন গার্লস স্কুল কোর্ট এলাকার ফুটওভার ব্রিজের।

৪৯ কোটি টাকা ব্যয় এই ৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ ২০২৩ এর এপ্রিল থেকে শুরু করে এ বছরের ডিসেম্বরে শেষ হবার কথা।

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই ফুট ওভার ব্রিজগুলোকে নগরবাসীকেই রক্ষণাবেক্ষণ করতে হবে। যাতে কোন ধরনের ব্যানার ফেস্টুন লাগানো কিংবা অসুন্দর হয় এমন কোন কাজ কেউ না করতে পারে।

তিনি আরো বলেন, খুব দ্রুত সিটি কর্পোরেশনের ধ্বংসস্তূপ সরিয়ে আবারও সংস্কার করে পূর্বের রূপে ফিরিয়ে আনার কাজ চলছে। এছাড়া কর্পোরেশনের সকল উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

ফুটওভার ব্রীজের উচ্চতা ৫.৮ মিটার, ফুটওভার ব্রীজের প্রশস্ততা ৩.৬ মিটার গত বছর শুরু হওয়া প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে ফুটওভার ব্রীজের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নগরীতে ৮টি ফুটওভার নির্মাণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেড ও এমএসসিএল এ্যান্ড এমএসডিবিএল।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী ফাহিম ফেরদৌস, ম্যানেজার প্রকৌশলী আকরামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD