নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকের পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ।
রাজশাহী ব্যুরো ঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) পরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বুধবার ১১ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী নার্সিং কলেজ থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর প্রদক্ষিণ করে নার্সিং কলেজে গিয়ে শেষ হয়।
এসময় মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) পরিচালক মাকসুরা নূরের দ্রুত পদত্যাগ দাবি করছি, তা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM