বিশেষ প্রতিনিধি মো: সোহেল রানা
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ফলদ, বনজ ও ঔষধি ১ হাজার গাছের চারা বিতরণি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাশ রাজবাড়ী ইউনিয়নের উজান মেওয়া খোলা প্রাথমিক বিদ্যালয় গাছ বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ঢাকা লিজেন্ডস এর সভাপতি মো: মনজরুল কাদির কনক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এটা একটি সামাজিক সংগঠন। এটা কোন রাজনৈতিক দলের সংগঠন না। রোটারী ক্লাব ঢাকা লিজেন্ডস এর সকল সদস্যদের নিজ নিজ অর্থায়নে আমরা সারা বাংলাদেশে প্রত্যেক বছর এ ধরনের প্রোগ্রাম করে থাকি। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারি ক্লাব ঢাকা লিজেন্ডস এর সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে জনসাধারণের মাঝে গাজগুলো বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM