
চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খানের গোমস্তাপুর উপজেলা পরিদর্শন ।
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার (১০ আগস্ট ) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, বিদ্যালয় পরিদর্শন, গোমস্তাপুর থানা পরিদর্শন, আশ্রায়ন প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, উপকারভোগীদের মাঝে ফলের চারা ও সবজী বীজ বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন । উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন মহোদয় উপস্থিত ছিলেন । এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: কাউসার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তারেক উজ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনাসভা শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ, খামারিদের মাঝে নগদ অর্থ প্রদান, উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ ও মাননীয় প্রধান মন্ত্রীর অফিস থেকে বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ - গোষ্ঠী ছাত্র - ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM