শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে টলিচালকের মৃত্যু।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :
শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শেরপুর শহরের গৌরীপুর ও খোয়ারপাড় এলাকাবাসীর মধ্যে সোমবার বিকেল থেকে দফার দফায় সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে।
এসময় সংঘর্ষে মিজানুর রহমান (৩৫) নামে একজনের মৃত্যু হয়।
এদিকে নিহতের খবর ছড়িয়ে গেলে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ চলে। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহত মিজানুর রহমান পেশায় একজন ট্রলিচালক ছিলেন। সংঘর্ষের সময় পাঁচটি দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গৌরীপুর মহল্লা ও খোয়ারপার এলাকার শাপলা চত্বরে দুই দল কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM