
স্টাফ রিপোর্টার ঃ পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা। এ-সময় জব্দ করা হয়েছে ২টি বালু বোঝাই বাল্কহেড। যার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।
সোমবার ৯ই সেপ্টেম্বর সকালে পদ্মানদীর বারারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযানে অংশ নেয় মুরাদ হোসেন,সহকারী কমিশনার ভুমি পাবনা সদর, সাইদুর রহমান,ওসি নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সহ নৌপুলিশের একটি চৌকস টিম।
এসময় আটককৃত ৭জনের প্রত্যেকে ১ মাসে করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM