নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মোকছেদুল ইসলাম পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
”বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পারিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৮ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টায় পত্নীতলার নজিপুর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে আন্তজার্তিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় নজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার রীতু মালোসহ অত্র ইউনিয়ন পরিষদের সচিব,সদস্য ও গণ্যমাণ্য বক্তিগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM