পোরশায় বিজিবির সাথে সীমান্তবাসীর মতবিনিময়
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধি সমাজের সাথে মতবিনিময় করেন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় নিতপুর পুরাতন বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় নেতৃত্বদেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুনসেদ আলী। মতবিনিময় সভায় বাংলাদেশীদের ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধ, চোরাচালান, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়। এসময় নিতপুর ইউপি ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সহ সীমান্তবর্তী গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM