নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে ৩ হাজার গাছের রোপন।
আবু রায়হান রাসেল,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পারসোমবাড়ি এলাকায় গাছের চারা করেছে প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ।
"সবুজে সাজাই বাংলাদেশ" শীর্ষক কর্মসূচির আওতায় জেলায় ৬ হাজার চারা রোপন করার লক্ষ্যমাত্রা'র অংশ হিসেবে শুক্রবার বেলা ১১ টায় পারসোমবাড়ি ছোট যমুনা নদীর পশ্চিম পার্শ্বে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জলপাই, সেগুন, বহেরা, পেয়ারা, আকাশমনি, অর্জুন, ঝাউ, কাঠবাদাম, পলাশ ইত্যাদি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। আধাইপুর ও বিলাস বড়ি ইইউনিয়নের বিভিন্ন সড়কে প্রায় ৫ কিলোমিটার জুড়ে এসব গাছের চারা রোপন করা হয়।
স্থানীয় আলোড়ন সমাজ উন্নয়ন সংস্থা'র সহযোগিতায় গাছের চারা রোপন কর্মসূচিতে স্থানীয় প্রবীণ শিক্ষাবিদ মো: আবু বক্কর সিদ্দিক, প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ'র সমন্বয়ক ইমরুল কায়েম, বিশিষ্ট পরিবেশবিদ মহিলার রহমান, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, আলোড়ন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো: আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে বিভিন্ন গ্রামীণ সড়কে ৩ হাজার গাছের চারা রোপন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM