পুলিশ হোক জনগণের আস্থা , এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের জনসচেতন মূলক ক্যাম্পেইন।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর প্রাণ কেন্দ্র জিরো পয়েন্টে জনসচেতন মূলক ক্যাম্পেইন করেছেন ভলেন্টিয়ার অফ রাজশাহী গুরুপের সদস্যরা ।
ভলেন্টিয়ার অফ রাজশাহীর উদ্যোগে "পুলিশ হোক জনগণের আস্থার জায়গা " এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী জিরো পয়েন্টে এই গ্রুপের শিক্ষার্থীরা অবস্থান করে। সেখানে হ্যান্ড ব্যানারে বিভিন্ন ধরনের জনসচেতন মূলক বাক্য দেখা যায়। এবং ব্যাটারি চালিত রিক্সা এবং অটোতে জনসচেতন মূলক স্টিকার লাগানো হয়। এই গ্রুপের এডমিনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, তারা আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব থেকে দেশের জন্য কাজ করছেন। এবং বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন রাস্তা পরিস্কার থেকে শুরু করে লুট হওয়া মালামাল উদ্ধার, ট্রাফিক কন্ট্রোল, নগরীর বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে পেন্টিং সহ তাদের সাধ্য অনুযায়ী বন্যার্তদের ত্রান-সাহায্যের ব্যবস্থাও তারা করেছেন।
তারা আরো জানান রাজশাহীর সাধারণ মানুষের জন্য তারা তাদের সাধ্য অনুযায়ী কাজ করে যেতে চান। তাছাড়া রাজশাহীকে একটি সুন্দর ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM