রাজবাড়ীতে 'শহীদি মার্চ' ও বিভিন্ন কর্মসূচি পালন
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে রাজবাড়ীতে 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে শহরের পান্না চত্বর থেকে শোক র্যালি বের করা হয়। সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। র্যালিটি শহরের বড়পুল মোড় ঘুরে মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM