পোরশায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
দৈনিক কালবেলা ৩সেপ্টেম্বর ২০২৪ ‘বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নওগাঁ পোরশা উপজেলার পোরশা নিবাসী তৌফিকুর রহমান চৌধুরী। আজ সকাল দশটায় তার বাসার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। ৬ জন কৃষককে তিনি চেনে না।
তবে সংবাদটিতে তার যে বক্তব্য প্রচার করা হয়েছে তাহাই সত্য। তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী বলেন, ওই জমিগুলোর প্রকৃত মালিক তিনি নিজে। তার সকল কাগজপত্র আছে। ১৫ বছর আগে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় সাব্বির হামজা চৌধুরী সহ আওয়ামী লীগের লোকজন তার বেশকিছু জমি দখল করে নেয়। তার নামে প্রায় ৫২টি মামলা দিয়ে এত দিন অন্যায়ভাবে তারা জমিগুলি দখল করে আসছিলেন। তাছাড়া তিনি একজন জমিদার পরিবারের লোক তার জমি গরিব-দুঃখীরা অনেকেই এখনো চাষবাস করে খান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দখলকারীরা সবাই আত্মগোপনে চলে গেছেন। আমির হামজা চৌধুরী একজন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এবং পোরশায় তার বাসাতে বসে নবাগত বিএনপি নেতা মোজাম্মেল শাহ্ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রগুলি করছেন। আমি বা আমার কোনো লোকজন এ উপজেলার কোথাও জমি দখল করতে যাননি। রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে এবং উপজেলায় জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষ শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী ও সাব্বির হামজা চৌধুরী স্থানীয় কিছু কৃষককে উস্কিয়ে দিয়ে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন এবং রাজনীতিতে তার মানে ক্ষুন্ন ও হেঊ প্রতিপন্ন করার চেষ্ঠা করছেন বলে তিনি জানান। তিনি মোজাম্মেল হকের এই নোংরা রাজনীতিরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও পত্রিকায় প্রকাশিত সংবাদের তিনি প্রতিবাদ দিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি পোরশার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM