1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি চালু করেছে পুলিশ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি চালু
করেছে পুলিশ 

রাজশাহী ব্যুরো 


রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি চালু করেছে পুলিশ প্রশাসন। ‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে বিশেষ এ কর্মসূচি চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট) থেকেই রাজশাহী মহানগরীর ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মহানগরীর বিভিন্ন স্থানে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বেড়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন। আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এজন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 
রাজশাহী শহরে বিশেষ এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
মহানগর পুলিশ জানিয়েছে, ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপির ট্রাফিক বিভাগ ও সব থানা-ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী তোলা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে। এ অভিযানের প্রথম দিন ৩৭ টি মোটরসাইকেল জব্দ এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়। মহানগরীর সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD