
রাজশাহী মোহনপুরের সংসদ সদস্য জনাব আয়েন উদ্দিন গ্রামীণ ২ টি এম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন ।
মোস্তাফিজুর রহমান ঃ ব্যুরো চিফ রাজশাহী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকা অর্থায়নে এবং UGDP প্রকল্পের মাধ্যমে গত ৯ আগস্ট বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা গ্রামীণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ জনপদের জন্য ২ টি এম্বুলেন্স রাজশাহীর মোহনপুর উপজেলায় সরবরাহ করা হয় ।
এম্বুলেন্স ২ টি গ্রহণের জন্য উপজেলা পরিষদ কর্তৃক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন পবা - মোহনপুর -৩ আসনের সংসদ সদস্য জনাব মো: আয়েন উদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমা - তুজ জোহরা, অধ্যক্ষ মফিজউদ্দিন কবিরাজ, সহকারী কমিশনার ( ভূমি) মিথিলা দাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, এই,পি, চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, ডা: অনিক কর শুভ, এবং উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM