
আজকাল আর আমাদের কথা হয় না
এখন আর তেমন একটা কথা হয়না আজকাল;
সকাল গড়িয়ে বিকেল,বিকেল গড়িয়ে রাত, আর রাত গড়িয়ে আবার সকল তাও যেন হয়ে উঠে না ;
ফোনে ভেসে ওঠে না সেই মিষ্টি হাসি কিংবা অনুরাগের অভিমানী কান্নাটা।
আজকাল যে আমাদের আর কথা হয়না;
হয়না নদীর দুকূলে বেড়ানোর গল্প কিংবা শিশির কুয়াশায় হাঁটার গল্প; গল্পে গল্পে নির্জন বাগানে হাঁটাহাঁটিও হয় না।
ফিরে আসেনা আজকাল আর সেই ভোরের সকল কিংবা শুভ-রাত্রির কোন প্রত্যুত্তর;
সেই সব ছোট খাটো কথাগুলো যেমন রেরোচ্ছি ;
ফিরছি বলে গেলেও এখন আর কেউ খবর রাখে না,কোথাও গেলে এখন আর কেউ বলে না সাবধানে যেও,সাবধানে ফিরে এসো।
আজকাল যে আমাদের ঠিক তেমন একটা কথা হয় না -
কেউ জিজ্ঞেসও করে না রাতের খাবার খেয়েছো কি;
যদি বলি এখনো খাইনি; বলতো- দিব্বি দিলাম খেয়ে নাও ; এখন আর কেউ দিব্বিও দেয় না;
কেননা - আজকাল যে আমাদের ঠিক তেমন একটা কথা হয় না।
আজকাল আমার উপর কেউ রাগ করে না,অভিমান করে না;
অভিমানগুলোও কেউ ভাঙ্গায় না;
কেননা-আজকাল যে আমাদের আর ঠিক মতন একটা কথা হয় না।
এখন যেন ফোন কলের সেই সু-মধুর কন্ঠে বলে ওঠা সুইচও অফ, কতটা দূরত্ব হয়ে আছে বুঝিয়ে দেয়;
তবুও ফেসবুকে তার প্রোফাইলটা বারবার ঘুরে দেখা কিংবা সব ছোটখাটো কথাগুলো বলে বলে কেউ যেন বুঝিয়ে দিতে চায়-
হায়রে- অভিমানী মন যেন কতটা অপেক্ষায়; আর অপেক্ষার প্রহর গুনছে।
আফসোস;
আজকাল আর আমাদের কথা হয় না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM