
সেপ্টেম্বরের এক তারিখে
চিঠি দিবস হয়,
আন্তর্জাতিক স্বীকৃতি রুপ
সুধী মহল কয়।
কলম আঁচড় খাতার পৃষ্ঠে
একই সুতোয় টান,
সবাই মিলে চিঠি পড়তো
জুড়াতো মন প্রাণ।
মনের কথা লিখতো রাতে
চিঠির মধ্যে রোজ,
বিবর্তনের প্রেক্ষাপটে
নেইতো চিঠির খোঁজ।
ভার্চুয়াল আর নেট দুনিয়া
করে সদাই রাজ,
চিঠি লিখার সোনালী যুগ
কোথায় গেলো আজ?
ডাক পিয়নের আনাগোনা
কমে গেছে বেশ,
প্রযুক্তির এই নব ছোঁয়ায়
চিঠির প্রথা শেষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM