জয়পুরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্বপুর প্রতিনিধি
জয়পুরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার ১ সেপ্টেম্বর সকালে শহরের রেইল গেইট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মিজানুর রহমান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা মহিলা দলের সভাপতি পারভীন আক্তার রুলী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা। পরে শহীদ জিয়াসহ সকল শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM