বাগমারা ভবানীগঞ্জে জাতীয়বাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
রাজশাহী'র বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভবানীগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান বল্টু,
ভবানীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোজ্জামেল হক এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আহবায়ক কমেটির সদস্য শাহিনুর রহমানসহ অন্যরা।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM