
শরীয়তপুর - ২ আসনের জনগণ আবারও দেখতে চায় এনামুল হক শামীম কে -
নুর মোহাম্মদ নিরব স্টাফ রিপোর্টার ঃ শরীয়তপুর
দিন বদলের সনদ নিয়ে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশের অগ্ৰযাত্রায় অগ্ৰমান ও অঙ্গীকারবদ্ধ।
গ্ৰাম হবে শহর, শরীয়তপুরের-২ সংসদীয় আসনের সখিপুর-নড়িয়া এলাকার উন্নয়নের অগ্ৰযাত্রায় যে মানুষটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বিশ্ব মহামারী করোনার সময়ও যিনি থেমে ছিলেন না, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, জাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ❝জননেতা একে এম এনামুল হক শামীম এমপি ❝।
মেধাদৃপ্ত নেতৃত্বে সখিপুর-নড়িয়া কে সাজিয়ে নিয়েছেন অনন্য উচ্চতায়। তৃণমূল কর্মীদের ভালোবাসার মণিকোঠায় রাজপথ হতে বেড়ে উঠা নেতৃত্ব, জনগণের অধিকার আদায়ে সোচ্চার প্রিয় এই নেতাকে ডাকা হয় সময়ের সাহসী সন্তান হিসেবে, সকলের সাথে মিশে চলা সবার প্রিয় শামীম ভাই। জনগণের সেবায় সর্বদা নিয়োজিত জনবন্ধু খেতাবে ভূষিত করেছেন সাধারণ জনগণ। একজন মানবিক সংসদ সদস্য হিসাবে যিনি সর্বস্তরে পরিচিত।
জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নেতাকে তাই আবারও জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে পেতে চায় শরীয়তপুর-২ আসনের সর্বস্তরের জনগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM