ওসমানীনগরে হত্যা মামলা আরো একজন গ্রেফতার
ওসমানীনগর(সিলেট)প্রিতিনিধি
ওসমানীনগরে অর্ধ গলিত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার রাতে রবিউল ইসলাম সানী নামের আরো একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে মোট ৪জনকে গ্রেফতার করে পুলিশ। সানী মৌলভীবাজার জেলা সদরের থানাবাজার সমপাশী গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। বর্তমানে সে ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার মন্জু মিয়ার বাসায় ভাড়াটিয়া বসবাস করতেন। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট উপজেলার পাঁচপাড়া গ্রামের আব্দুল জলিল স্বর্ণ কেনার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তাজুপুর এলাকায় এসে নিখোঁজ হন। এর পর হত্যাকান্ডের সাথে জড়িতেদের স্বীকারোক্তিতে গত বুধবার দুপুরে উপজেলার কাদিপুর গ্রামের একটি টয়লেটের ট্যাংকি থেকে নিখোঁজ আব্দুল জলিলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম।
আতাউর রহমান কাওছার
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM