কিশোরগঞ্জে বিএনপি ও জাপা চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুরুতর আহত ১৬
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এঘটনায় পাঁচজন নেতাকর্মীসহ এখন পযর্ন্ত মোট ১৬ আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩১ আগস্ট)রাত ৭টা ৩০ মিনিটের দিকে শহরের বাবু টকিজ হলের সামনে এ ঘটনা ঘটে।এতে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
আহতরা হলেন- কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির সদস্য হোসেন শহদী সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু (৪৫), কামার পাড়া এলাকার বিএনপি কর্মী লেবু মিয়া (৪২) ও কেশবা গ্রামের ছকমাল হোসের ছেলে মোঃ স্বাধীন মিয়া(২৫) রাজিব ডাঙ্গাপাড়ার জুয়েল ইসলাম(১৬) ও বাকিদের নাম এখনো জানা যায়নি। তারা সবাই এখন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এবং তাদের মধ্যে কয়েক জন আশঙ্কাজন অবস্থায় রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM