ঝিনাইগাতীতে আলোর সন্ধানে সংগঠনের সপ্তাহব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি
আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক সংগঠন আলোর সন্ধানে (আসঝি)র উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা বাজার দারুল আরকাম মাদরাসা মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরন করা হয়।
এ বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার।
সংগঠনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হক প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাহাদী হাওলাদার,জাহিদুল ইসলাম,আশিক আহমেদ,সজিব,লিখন,আলিম, উম্মুল ক্বোরা মহিলা মাদরাসার মোহতামিম মোঃ মাসুদুর রহমান, দারুল আরকাম মাদরাসার মোহতমিম আব্দুল মোন্নাফসহ মাদরাসার শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM