অগাস্ট ৩০, ২০২৪, ১২:১৩ এ.এম
গায়ের পথে – আব্দুস সাত্তার সুমন

গায়ের পথে
আব্দুস সাত্তার সুমন
দু'ভাই মিলে ভর দুপুরে
মাওনা গায়ের হাটে!
গ্রামের পথে হেটে চলে
কাদামাখা মাঠে।
কত কাজে যেতে হলো
গ্রাম থেকে গ্রাম,
নাস্তা করে চায়ে ধোঁয়ায়
চুমুক দিয়ে আরাম।
পায়ে হেঁটে বাইকে চড়ে
বৃষ্টি ভেজা পথে,
বর্ষার দিনে সবুজ ঘেরা
আনন্দেরই রথে।
ছাদ বাগানে অন্ধকারে
রাতের মুগ্ধ হওয়া,
মিলেমিশে রবে ক্ষণে
স্বার্থ ছাড়া চাওয়া।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM