রাজবাড়ীতে সাবেক মন্ত্রী পুত্রসহ ৭৪ জনের বিরুদ্ধে ২ মামলা
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিম সহ ৭৪ জনের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর পাংশা আমলী আদালতে গুধিবাড়ী গ্রামের মোন্তাজ আলী খানের ছেলে মোঃ নাসির উদ্দিন খান বাদী হয়ে মন্ত্রীপুত্র মোঃ মিতুল হাকিম সহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপর মামলাটি পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস সহ ১৭ জনকে আসামি করে দায়ের করেছেনপাংশার চর দুর্লভদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন খানের ছেলে মোঃ রোকন খান। মামলার বাদী মোঃ নাসির উদ্দিন খান বলেন, তিনি পাংশা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। ২০১৮ সালের ৩ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর তার নিকট ২০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নগদ প্রদান করা হলেও বাকী টাকা না দেওয়ায় তার ২৭ লক্ষ টাকা মূল্যের ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অপর মামলার বাদী মোঃ রোকন খান বলেন, ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে ২০২১ সালের ১০ এপ্রিল বিকেল সাড়ে ৫টার সময় পাংশা কৃষি ফার্ম সংলগ্ন মোতাহারের বাড়ীর সামনে হাতুরী পেটা ও কুপিয়ে জখম করে।
মামলার আইনজীবী এ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন, নাসির উদ্দিন খানের দায়েরকৃত মামলাটি পিবিআই ও মোঃ রোকন খানের মামলাটি রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM