মেহেরপুরে এক সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর শহরের বড়বাজার কাথুলি রোডের শাহজি পাড়ার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট ) বেলা সাড়ে ১২ টার দিকে শাহজি পাড়ার মোড়ে ফখরুল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে অধিক মূল্যে সার বিক্রয় করা ও সঠিক মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ফখরুল ট্রেডার্স সারের দোকানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) ৪০ ধারায় অপরাধী সাব্যস্থ হাওয়ায় ফখরুল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM