ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে। বুধবার (২৮আগস্ট) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের জেলার গণমাধ্যমকর্মীদের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের এক নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতি ফলকের সামনে গিয়ে এক ঘন্টাব্যপী সমাবেশ করেন সাংবাদিকরা।
বিক্ষোভ সমাবেশ রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলানিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম সম্পাদক ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দৈনিক নয়া কন্ঠের জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার সরকার, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস বক্তব্য রাখেন।
এ সময় একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক মাতৃকন্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক ও মাতৃকন্ঠের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, মাতৃকন্ঠের প্রতিনিধি সুজন বিষ্ণু, সাংবাদিক শিনান আহমেদ শুভসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্র জনতার বিপ্লবের পর কিছু সুযোগ সন্ধ্যানী মানুষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, ডেইলি সান, বাংলানিউজ২৪.কম, নিউজ টোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস টেলিভিশন ও রেডিও ক্যাপিটালের উপর হামলা হয়েছে। যানবাহন ভাঙচুর করেছে। আমরা এই হামলার তীত্র নিন্দা জানাই। গণমাধ্যম ও গনমাধ্যমকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM