ছাত্র আন্দোলনে নিহত ১০ পরিবারের মধ্যে ২০ লক্ষ টাকা সহায়তা দিল জামায়াত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় জেলা প্রেসক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা উপজেলা শাখার উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক সাদেক আহমেদ হারিছ এর সভাপতিত্বে সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. সামিউল হক ফারুকী
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য সাবেক নেত্রকোণা জেলা আমীর মাওলানা এনামূল হক,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নেত্রকোণা জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ছাত্র শিবির এর জেলা সভাপতি মোজাম্মেল হক, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বাংলাভিশন প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব এম. মুখলেছুর রহমানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যারা ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোণা জেলায় শহীদ হওয়া ১০ পরিবারের মধ্যে ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের সাফায়েত মিয়ার ছেলে শহীদ সোহাগ মিয়া (১৫) এর পরিবারকে ২ লাখ টাকা,শামপুর গ্রামের মুজিবুর রহমান এর ছেলে শহীদ আহদুন (১৮) এর পরিবারকে ২ লাখ টাকা, একই উপজেলার বটতালা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে শহীদ আব্দুল্লাহ আল মামুন (৩২) এর পরিবারকে ২ লাখ টাকা। জেলার দূর্গাপুর উপজেলার বাকলজুড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে শহীদ জাকির হোসেন (২৪) এর পরিবারকে ২ লাখ টাকা, নলুয়াপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মাসুম বিল্লাহ (২৪) এর পরিবারকে ২ লাখ টাকা, বারইকান্দি গ্রামের মৃত সিকান্দর আলীর ছেলে শহীদ সাইফুল ইসলাম সেকুল (৩২) এর পরিবারকে ২ লাখ টাকা , নেত্রকোণা সদর উপজেলার নন্দীপুর গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে শহীদ মোঃ রমজান আলী (২৫) এর পরিবারকে ২ লাখ টাকা, কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে শহীদ আলী হোসেন (৪৪) এর পরিবারকে ২ লাখ টাকা, বারহাট্রা উপজেলার ভাটগাও গ্রামের রুস্তম আলীর ছেলে শহীদ নাজিম উদ্দিন (১৭) এর পরিবারকে ২ লাখ টাকা, এবং আটপাড়া উপজেলার লুনেশ্বর গ্রামের শুকুর আলীর ছেলে (৪৮) এর পরিবারকে ২ লাখ টাকা প্রদান করা হয়
অনুষ্ঠানে শহীদ মোঃ রমজান আলী এর মা বলেন, আমার একটি মাত্র সন্তান , পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, সে দেশের জন্য শহীদ হয়েছে, নতুন বাংলাদেশ আর যেন কোন মায়ের বুক খালি না হয়
সহায়তা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য সাবেক নেত্রকোণা জেলা আমীর মাওলানা এনামূল হক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে ইসলাম কায়েম করার লক্ষ্যে দেশ, মাটি ও মানুষের মুক্তির জন্য বৈষম্য নিরসনে কাজ করছে। সকলের সহযোগিতা পেলে বাংলাদেশে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM