সুজন খন্দকার ঃ জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কথিত বাসিন্দা ও জামাই দিলু মিয়া। তিনি দীর্ঘদিন যাবত এলাকার সাধারণ মানুষের সাথে নানা ভাবে প্রতারণা, নারীদের বিভিন্ন কৌশলে ফান্দে ফেলে ধর্ষণ, নিরহ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, জোর-জরদস্তির মাধ্যমে অন্যের সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে জেল হাজতে পাঠানো সহ নানা ধরনের অপরাধ মুলক কাজের সাথে জরিত এই দিলু মিয়া। তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় কয়েক'শো এলাকাবাসী।
রবিবার ২৫শে আগস্ট বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যরা জোর দাবী জানান,দিলু একজন বহিরাগত সন্ত্রাসী, প্রতারক, চাঁদাবাজ নারী ধর্ষক ও অসহায় গরীব মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়তি সুবিধা নেওয়ার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই তাকে গ্রেপ্তার করার দাবী জানান মানববন্ধন উপস্থিত এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম সাঈদ মেম্বার ৯নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ, বালিয়াকান্দি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়া সাংবাদিকগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM