জিল্লুল হক চেয়ারম্যান'র প্রথম মৃত্যুবার্ষিকী আজ
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান,ওসমানীনগর থানা বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম মো.জিল্লুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৬শে আগষ্ট) সোমবার । এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল স্থানীয় গোলমকাপন জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি দোয়া কামনা করেন মরহুমের ছেলে মাহবুব আহমদ রুমন।
উল্লেখ যে, জিল্লুল হক চেয়ারম্যান একাধারে রাজনৈতিক নেতা ও উন্নয়নকর্মী ছিলেন।জিল্লুল হক ১৯৪৯ সালের ২২ মে সিলেট জেলার বৃহত্তর বালাগঞ্জ বর্তমান ওসমানীনগরের গলমুকাপন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আর সর্বজনীন গ্রহণযোগ্যতায় এই মানুষটি হয়ে উঠেন গণমানুষের নেতা।১৯৯২ সালে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠাসহ ইউনিয়নের সর্বত্র তার সময়কালে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়।অথচ নিজের জন্য কিছুই করেননি।এমন কি তার বাড়ির রাস্তাটিও করেননি।মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর গভীর স্নেহধন্য এই রাজনীতিবিদ ছিলেন একজন প্রখ্যাত সালিশ ব্যক্তিত্ব।তারকা ফুটবলার ও নামকরা কাবাডি খেলোয়ার হিসেবে বৃহত্তর বালাগঞ্জের ক্রীড়াঙ্গনের ইতিহাসে জিল্লুল হক এক অনন্য নাম।বিভিন্ন মেয়াদে পালন করেন ওসমানীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা,কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক,গ্রাম সরকার,গলমুকাপন পঞ্চায়েত পরিষদের সভাপতির দায়িত্ব।জনবান্ধব এই নেতা ২০২৩ সালের আজকের এইদিনে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন।বর্ষীয়ান রাজনীতিবিদ জিল্লুল হকের শূণ্যতা পরতে পরতে অনুভূব করছে পশ্চিম পৈলনপুর তথা ওসমানীনগরবাসী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM