1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব হত্যা মামলায় আসামী লিটনসহ ৩৪২ জন। দৈনিক নয়া কণ্ঠ               

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব হত্যা মামলায় আসামী লিটনসহ ৩৪২ জন ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম নিহতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৪২ জনের নাম উল্লেখ করে ৩৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা  হয়েছে।  ২৩ আগস্ট শুক্রবার রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সাকিবের পিতা মাইনুল হক।

মামলার এজাহারে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংঘর্ষের সময় শাহমুখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। সাবেক মেয়র লিটনের ইন্ধনে আসামীরা তাকে দুই দফা গুলি করে হত্যা করে। নিহত সাকিবের বাড়ি নগরীর রাণীনগর এলাকায়। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র ছিলেন।

মামলায় উল্লেখ যোগ্য আসামীদের মধ্যে রয়েছেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গোদাগাড়ীর  উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, পবা উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু ও পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।

বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, মামলায় প্রধান আসামী করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে। আর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ছাত্র-জনতার মিছিলে হামলার ইন্ধনদাতা হিসেবে ৪২ নং আসামী করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD