বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার আয়োজনে মানববন্ধন।
রাজশাহী ব্যুরো ঃ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার আয়োজনে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন মেনে সমতার ভিত্তিতে সকল অভিন্ন নদীর পানি বন্টনের দাবিতে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিকাল ৪.৩০ মিনিটে মানববন্ধন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবির আরবী বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসউদ । মানববন্ধনে তিনি বলেন , ভারতের সাথে প্রতিবেশি কোনো রাষ্ট্রের ভালো সম্পর্ক নেই। উগ্র, ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে শাসন করছে। তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে তার অন্যতম একটি হলো নদীর পানি শোষণ।
তিনি আরো বলেন, ‘আজকে এখানে তরুণ প্রজন্ম দেশ প্রেমের চেতনায় জেগে উঠেছে। কতটা দূরদর্শী ছিল বুয়েটের আবরার ফাহাদ। এই ভারত নিয়ে ফেসবুকে পোস্ট করায় তাকে ফ্যাসিস্টদের দোসররা মেরে ফেলে। সন্ত্রাসীরা দেশের প্রতিটা জায়গাসহ বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছিল। তারা শিক্ষার্থীদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে দেয়নি। রাজনৈতিক ভাবে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পেরে তারা এখন পানি নিয়ে খেলা শুরু করেছে।’
মানববন্ধনে আরেক বক্তা বলেন , মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাঁধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়। এতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়; যদি পরোক্ষ হিসাব করা হয়, তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে।
সময় হয়েছে ফারাক্কার ৪০ কিলোমিটার দূরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের। তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোমিটারের মধ্যেই থাকবে। আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে। কারন, তাদের বাঁধের উচ্চতা ৭৩৫০ ফিট । আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না, এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।
তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি। বিদেশে পাচারকৃত টাকা গুলো এনে এই কাজ করা হোক। এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয় ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন , বীর মুক্তিযোদ্ধা মাহমুদজামান কাদেরী , প্রকৌশলী আহসান হাবিব , রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ড, নাজিব ওয়াদুদ , রাবির অর্থনীতি বিভাগের প্রফেসর ড, ফরিদউদ্দিন খান ,সাহিত্যিক মনির বেলাল ও অন্যান্য ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM