জয়পুরহাটের পাঁচবিবি ইউএনওর বিরুদ্ধে সাধারণ জনতার বিক্ষোভ সমাবেশ ।
শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ জনতা। গতকাল মঙ্গলবার ২০ আগস্ট দুপুরে ইউএনও অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ইউএনও’র পদত্যাগের ১ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
পরে সেনাবাহিনী এসে আন্দোলনকারি ও ইউএনও’র সাথে কথা বলেন। এরপর তারা যেই দাবিগুলো তুলে ধরেন সেগুলো সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারিরা চলে যান।
আন্দোলনকারীরা জানান, উপজেলা নির্বাহী অফিসার তার দায়িত্বে থাকাকালিন উপজেলায় বিভিন্ন অনিয়ম করেছেন। তাই তার পদত্যাগের দাবি জানানো হয়। পরে সেনাবাহিনী এসে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলে তারা চলে আসেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM