নাচোল উপজেলা চেয়ারম্যান কাদের সহ মেয়র ঝালু কে পদ থেকে অপসারণ
মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সহ দেশের ৪৯৫ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
এদিকে আওয়ামী সরকারের আমলে নির্বাচিত নাচোল উপজেলা ও পৌরসভা সহ দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্বস্ব পদ হতে অপসারণ করা হলো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM