মেহেরপুরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামানের পদত্যাগের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামানের পদত্যাগের দাবিতে বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেছে।
রবিবার (১৮ আগষ্ট ) সকালের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান শাহজামান সাধারণ মানুষদের হয়রানি করেছে। চেয়ারম্যান শাহজামান স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিতিরা। পরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM