ভোলার প্রাণকেন্দ্র নতুন বাজার, জমে থাকা আবর্জনার কারণে হচ্ছে: পরিবেশ দূষণ! নজর নেই সিটি করপোরেশনের
জেলা প্রতিনিধি, ভোলা
ভোলার প্রাণকেন্দ্র নতুন বাজার প্রধান পোস্ট অফিস সংলগ্ন স্থানে রাস্তার পাশের জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই রাস্তাটি দিয়ে ভোলা জেলার প্রধান পোস্ট অফিস, ভোলার সদর মডেল থানা, পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসন কার্যালয়, শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিস, গার্লস্কুল স্কুল, মাদ্রাসা, বোডিং মসজিদ, ভোলা সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ভোলা সরকারি কলেজ, মহিলা কলেজ, নাজিউর রহমান ডিগ্রী কলেজ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সহ সরকারি ও বেসরকারি ১০-১৫ টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
প্রায় ৫০০টি প্রতিষ্ঠান এবং আবাসিক বাড়িঘরের যাওয়ার প্রধান সড়ক, সকল শ্রেণীর লোকজনের যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। এবং এটি একটি গুরুত্বপূর্ন রাস্তা হিসেব পরিচিত ভোলা বাসীর কাছে। ভোলা পৌরসভার ময়লা- আবর্জনা ফেলার স্থায়ীস্থান (ডাম্পিং স্টেশন) না থাকায় সড়কের পাশ ঘেঁষেই শহরের সব ময়লা- আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত।
প্রায় কয়েক বছরের বেশি সময় ধরে সড়কের পাশে ময়লা ফেলতে ফেলতে স্থানটি ময়লার স্তূপে পরিণত হয়েছে। এর দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবনে। ময়লা ছড়িয়ে- ছিটিয়ে পুরো বাজারে আশে পাশে দূষিত হয়ে ছরাচ্ছে রোগ জীবানু এগুলো সময় মত সঠিক স্থানে না রাখলে পথচারী নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ রাস্তায় প্রতিদিন শত-শত মানুষের চলাচল থাকা শর্তেও প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন হাজারও পথচারীরা। এতে পরিবেশ দূষণসহ মানুষের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, রাস্তার পাশে নতুন বাজার পোস্ট অফিসের চত্বরে প্রায় কয়েক বছরের বেশি সময় ধরে এভাবেই পড়ে রয়েছে পৌরসভার ময়লার স্তূপ। আবর্জনার স্তূপে দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগ বালাই। দুর্গন্ধের স্থান হিসেবে পরিণত হয়েছে এলাকাটি। পৌরসভা হলেও স্থায়ী ময়লা ফেলার ব্যবস্থা না থাকার ফলে পৌরবাসীদের অস্বাস্থ্যকর পরিবেশেই থাকতে হচ্ছে। বিভিন্ন সময়ে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েও কোন কাজে আসেনি। পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন। ভোলা নতুন বাজারের দোকান ব্যবসায়ীরা ও পথচারী সাধারণ জনগণরা।
এ বিষয়ে ভোলা পৌরসভার নির্বাহী সচিব মোঃ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, পৌরসভার নির্দিষ্ট ময়লা ফেলার কোনো জায়গা না থাকার কারণে। পোস্ট অফিসের মোড়ে ময়লা আবর্জনা পালাতে হচ্ছে। এই ময়লা গুলো প্রতিদিন আমাদের পৌরসভার গাড়িতে করে নিয়ে নির্দিষ্ট স্থানে পালানো হবে।
পৌরসভায় ময়লার ডাস্টবিন না থাকার কারণে পোস্ট অফিসের মোড়ে ডাস্টবিন দেওয়া হয়নি। পৌরসভার পক্ষ থেকে ডাস্টবিন দেওয়া হবে। এবং প্রতিদিন পরিষ্কার করে ময়লা নিয়ে যাবে। বলে তিনি নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদেরকে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM