রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট-২০২৪) রাতে আরইউজে মিলনায়তনে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল কবির স্বপন, সাংবাদিক রায়হান ইসলাম রনি, মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM