নরসিংদীতে ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনা বাস্তবায়নে
নরসিংদী -০৪ গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল অবঃ জয়নুল আবেদীন পিএসসি এর পক্ষ থেকে বিভিন্ন মন্দির উপাসনালয় পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে সাক্ষাৎ করা হয়। তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, জন জীবন যাপনের কোন ধরনের সমস্যা আছে কি না তা জানা হয়। পরে তাদের ধর্মীয় উপাসনালয় সুরক্ষা, সার্বিক নিরাপত্তায় সর্বদায় পাশে থাকার আহবান জানানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক ও জেলা তরুণ দলের সভাপতি মোবারক হোসেন নাদিম সরকার, নরসিংদী জেলা ছাত্রদল নেতা ও জেলা তরুণ দলের সহ সভাপতি মান্না দাস চৌধুরী উজ্জল, বিএনপি নেতা কাজল মিয়া, জসীম মিয়া, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য অলি উল্লাহ, মনোহরদী পৌরসভা যুবদল নেতা এনামুল কবির, মনোহরদী উপজেলা তরুণদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তালেব, শফিকুল হক মোল্লা, ছাত্রনেতা সালমান মিয়া,আরমান মিয়া,নয়ন মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ,এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মনোহরদী উপজেলায় শাখার সিনিয়র সদস্য সুকোমল মোদক, উত্তম সাহা ভাগ্য, মনোহরদী উপজেলা রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি ফৌনিল রবিদাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ - মনোহরদী পৌরসভা শাখার সভাপতি স্বপন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক মানিক সাহা, উৎফল সাহা সহ বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM